মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঁশখালীতে হাসিনার জন্মবার্ষিকীর কেকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি

চট্টগ্রামে ‘জাগি গানের সুরে’ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘জাগি গানের সুরে’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা।

শুক্রবার (১৪ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের গ্যালারি হলে রবিরশ্মি চট্টগ্রাম শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিরশ্মি চট্টগ্রাম শাখার সভাপতি এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রবিরশ্মির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী অধ্যাপক মহাদেব ঘোষ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবিরশ্মি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক চম্পা বিশ্বাস।

সাংস্কৃতিক আয়োজনে রবিরশ্মির চট্টগ্রাম ও ঢাকা শাখার শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্যশিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. নওশাদ খান ও রুম্পি চৌধুরী।

হলভর্তি দর্শক-শ্রোতা শেষ পর্যন্ত মুগ্ধ হয়ে উপভোগ করেন রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা। সংগীতের সুর ও নৃত্যের ছন্দে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন। একটি পরিচ্ছন্ন ও নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews