রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযানে দুই মাদকসেবী আটক, ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার জলদী পৌরসভার পূবালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন–উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের বাহারুল্লাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জুবায়ের সাকিব (২৮) এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল আলমের ছেলে মো. বেলাল (২৬)।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলদী পৌরসভার একটি দোকানে নিয়মিত ইয়াবা সেবন করে আসছিলেন ওই দুই ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন তাদের ওপর নজরদারি শুরু করে। একাধিকবার নজরদারি চালানোর পর রোববার অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে মো. জুবায়ের সাকিব জানান, তিনি পড়াশোনা ছেড়ে বর্তমানে বেকার রয়েছেন এবং পরিবারের কাছ থেকে হাতখরচের নামে অর্থ নিয়ে ইয়াবা সেবন করতেন। অপরদিকে মো. বেলাল স্বীকার করেন, জলদী পৌরসভার একটি মাংসের দোকানে কাজ করে উপার্জিত অর্থের বড় একটি অংশ তিনি ইয়াবা সেবনের পেছনে ব্যয় করতেন।

অভিযুক্তদের দোষ স্বীকারোক্তি, উদ্ধার হওয়া আলামত এবং ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews