রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালীতে গভীর রাতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকারসহ মালামাল লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় গভীর রাতে একটি বসতঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদীর রঙিয়াঘোনা এলাকায় মোক্তার আহমদের বসতঘরে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিকপক্ষ ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

চোরচক্র কৌশলে পাকাদালানের সিঁড়িঘরের টিনের চালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে যেসব কক্ষে লোকজন অবস্থান করছিলেন, সেগুলো বাইরে থেকে হুক দিয়ে আটকে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ফাঁকা থাকা দুটি কক্ষে ঢুকে আলমিরা ও ডেস্ক ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চোরেরা প্রায় ১৫ লাখ টাকার বেশি নগদ অর্থ, আনুমানিক ৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং একটি সুজুকি কোম্পানির মোটরসাইকেল, যার মূল্য প্রায় ১ লাখ ৬৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় আরিফুল ইসলাম নামে ভুক্তভোগী বাঁশখালী থানা-এ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ এপ্রিল একই এলাকার আরেকটি বসতঘরেও একই ধরনের চুরির ঘটনা ঘটে, যেখানে একটি মোটরসাইকেল চুরি হয়েছিল। সাম্প্রতিক ধারাবাহিক ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews