শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রতিনিধি: জনগণের নেতা নাকি ক্ষমতার ব্যবসায়ী? আগামীকাল বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন বেহাল মিয়ারবাজার সড়ক, দ্রুত টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর বাঁশখালীতে গাঁজা সেবনের দায়ে দুই অটোরিকশাচালকের ছয় মাসের কারাদণ্ড চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী মারুফুল হক চৌধুরী ফসলি জমিতে গাঁজার চাষ: বাঁশখালীতে ১৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল’র প্রধান শিক্ষক শহীদুল্লাহকে সংবর্ধনা বাঁশখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক শঙ্খ নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্যাম্পারসহ বালু জব্দ বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দুই যুবকের জেল

ছনুয়া উপকূলের দুর্গম এলাকায় মোবাইল কোর্টে গাঁজা বিক্রেতার ছয় মাস কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় দুর্গম এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা বিক্রির অভিযোগে মোস্তাক আহমদ (৫১) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় অভিযানে বাঁশখালী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ছনুয়া ইউনিয়নের ছোট ছনুয়ার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় একটি মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল মোস্তাক আহমদের বিরুদ্ধে। তিনি দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালাতেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার বাড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে সংশ্লিষ্ট দলকে দুর্গম পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। প্রাথমিক তল্লাশিতে কোনো মাদক উদ্ধার না হলেও অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে পড়েন বলে ধারণা করা হয়। পরে আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় ছোট ছনুয়ার মনু মিয়াজীর বাজারের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়।

আটকের সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানায় পুলিশ। তল্লাশিতে তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টির বেশি গাঁজা ভরা কাগজের পুঁটুলি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ঘটনাস্থলেই সাক্ষ্য-প্রমাণ যাচাই শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড দেন।

অভিযানের পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews