শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হয়েছেন এক ব্যক্তি। সোমবার (২৭ এপ্রিল) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ৪৪ ধারায় সাধারণ ডায়েরি (জি.ডি) আকারে এ আবেদন করা হয়।

আবেদনকারী মো. আহসান ছিদ্দিকি জানান, গত শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তাঁর বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি পেশায় সার্ভেয়ার ও দলিল লেখক এবং স্থানীয় একটি জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবেদনে উল্লেখ করা হয়, এলাকায় একটি বিরোধকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি মব সৃষ্টির চেষ্টা করলে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। এর জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ করে এবং তাঁকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। প্রাণভয়ে তিনি ঘরের ভেতরে আশ্রয় নেন।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর, সিসি ক্যামেরা, বৈদ্যুতিক লাইট, গেটসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

আহসান ছিদ্দিকি দাবি করেন, চলে যাওয়ার সময় অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দেয় এবং ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির আশঙ্কা প্রকাশ করে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আবেদনকারী আদালতের কাছে তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে আদালতের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews