বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম চাম্বল শাহ আমানত মাদরাসায় দেড় কোটি টাকার ভবন নির্মাণকাজের প্রস্তুতি শুরু কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দাখিলা জালিয়াতি: বাঁশখালীতে প্রতারকের জেল, লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে ভুয়া দাখিলা তৈরির মাধ্যমে প্রতারণার অভিযোগে রিপন উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি শপিং কমপ্লেক্সের নিচতলায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিপন উদ্দিন উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্লোন দাখিলা তৈরি করে সরবরাহ করতেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং ভিডিও স্বীকারোক্তিতে তিনি প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গোপন সংবাদে খবর পেয়ে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশ সদস্যরা তাকে সহযোগিতা করেন। অভিযান শেষে তিনি বলেন– ‘ভূমি সংক্রান্ত সেবা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা ভুয়া পরিচয় ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দাখিলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews