শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

শিশুদের নেতৃত্বের পাঠশালা স্কাউটিং–বাঁশখালীতে ক্যাম্পুরীর সমাপ্তি অনুষ্ঠানে এমপি জহিরুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:::”কাব স্কাউটিং করবো, সমৃদ্ধ জীবন গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, বাঁশখালী উপজেলার ৭ম কাব ক্যাম্পুরী-২০২৬ উপলক্ষে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার রাতে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শিশু-কিশোরদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে তিনি বলেন, নেতৃত্বের প্রথম পাঠ এখান থেকেই শুরু করতে হবে। সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার চর্চা করতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যে নেতৃত্ব প্রয়োজন, তার বীজ রোপিত হয় এই স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়েই। জহিরুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বাড়ায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সৃজনশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে একটি আলোকিত, দায়িত্বশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং কার্যক্রম বিশেষ অবদান রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক আবু নোমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আমিনুর রহমান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিনার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।

যুগ্ম সম্পাদক আরিফ মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, সাবেক কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, কমিশনার ও ক্যাম্পুরী চিফ জয়নাল আবেদীন, সহকারী কমিশনার মো. ওমর ফারুক। অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্য, জেলা প্রশিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ের ইউনিট লিডার এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পুরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে নানা শিক্ষামূলক, শারীরিক ও বিনোদনমূলক কার্যক্রমে যুক্ত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews