সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

সরল প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজ্জানী বাপের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

এর আগে, রবিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে সুজ্জানী বাপের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাছান আহমদ, রৌশন আলী, আমান উল্লাহ, আব্দুর রহিম, হামিদ, মামুন, দেলোয়ার ও মো. মুবিনের বসতঘরসহ সর্বস্ব পুড়ে যায়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুন-আর রশিদ, বাঁশখালী উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোকতার হোসাইন সিকদার, বিশিষ্ট সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, অর্থসম্পাদক ইসমাইল আজাদ, অফিস সম্পাদক জয়নাল আবেদীন, যুব সহ-সভাপতি আজগর হোসাইন মিনহাজ ও আনছার উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে স্থানীয় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews