বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম চাম্বল শাহ আমানত মাদরাসায় দেড় কোটি টাকার ভবন নির্মাণকাজের প্রস্তুতি শুরু কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজে বার্ষিক ফলাফল ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজের উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতিশিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে চাম্বল বাজার আয়ান পার্কের হলরুমে সম্পন্ন হয়েছে। দুই অধিবেশনে বিভক্ত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

সকালে শুরু হওয়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজের চেয়ারম্যান মুহাম্মদ জাফরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান, সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ হেলাল বিন মনজুর, অ্যাডভোকেট রায়হান সোবহান, মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, বাঁশখালী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলী নেওয়াজ চৌধুরী ইরান এবং জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিছুজ্জামান শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সংবর্ধিত গুণিজন, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ আইডিয়ালের সদস্য সচিব অধ্যাপক নেওয়াজ মুহাম্মদ হিরু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আক্কাস রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁরা বলেন, ‘দেশপ্রেম ঈমানেরই একটি অঙ্গ’, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews