বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম চাম্বল শাহ আমানত মাদরাসায় দেড় কোটি টাকার ভবন নির্মাণকাজের প্রস্তুতি শুরু কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঁশখালী সমিতি চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: শীতের কনকনে ঠান্ডায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁশখালী সমিতি চট্টগ্রাম। ‘শীতের উষ্ণতায়, শীতার্তদের সুরক্ষায়’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা কোর্ট বিল্ডিং মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। প্রথম দিন বাঁশখালী পৌরসভার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাঁশখালী সমিতি চট্টগ্রাম (রেজি: চট্ট-১৮৬০/৯৪) এর সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. সরওয়ার কামাল।

এ সময় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ডা. রশিদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট আলহাজ্ব ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সমাজ সেবক শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, সমিতির সহ-সভাপতি দৌলত আকবর চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. আবদুস ছবুর, সাংগঠনিক সম্পাদক শাকেরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সাংবাদিক শিব্বির আহমেদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের চৌধুরী, সমাজসেবা সম্পাদক হাফেজ মোহাম্মদ জাবের হোসেন চৌধুরী, সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান, অধ্যাপক ফয়েজ আহমেদ, সমিতির আজীবন সদস্য আক্তার হোসেন, নুরুল মোস্তফা, হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল, যুবনেতা শহীদুল কায়সার বাদশা, শ্রমিক নেতা নুর মোহাম্মদ নুরু, জিয়াউল হাসান হোসাইনী, শোয়াইবুল ইসলাম, মো. শাহীন ইকবাল, জাকের হোসেন ও রাশেদ খান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। বাঁশখালী সমিতি চট্টগ্রাম দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সমিতি সূত্র জানায়, পর্যায়ক্রমে বাঁশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে প্রকৃত শীতার্তরা এ সহায়তার আওতায় আসতে পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews