মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য

উপজেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস: বাঁশখালীর দুই সফল নারী সংবর্ধিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংবর্ধনা::: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বাঁশখালীর সহযোগিতায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও “অদম্য নারী পুরস্কার ২০২৫” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদু আলম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্ এবং উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নারীর অগ্রগামী ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর সাবনুর আক্তার। অর্থনৈতিক উদ্যোগ, স্বাবলম্বিতা ও কর্মসংস্থান সৃষ্টিতে তার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা লাভ করেন কালীপুরের কোকদন্ডির অমিতা নন্দী। পরিবার গঠন, সন্তান প্রতিপালন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় তার দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক পরিবর্তনের অনুপ্রেরণা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সর্বস্তরে নারীর মর্যাদা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews