সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

শীলকূপে ৫০০ জন উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

শীলকূপ প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ৫০০ জন উপকারভোগীর মাঝে ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের নির্ধারিত স্থানে উপকারভোগীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এই পণ্য বিতরণ সম্পন্ন করা হয়।

টিসিবির এই বিশেষ বিক্রয় কার্যক্রমে প্রতিজন উপকারভোগীর মধ্যে ভর্তুকিমূল্যে ভোজ্য তেল, ডাল ও চিনি সরবরাহ করা হয়। দীর্ঘ সময় অপেক্ষার পর স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

পণ্য বিতরণ কার্যক্রম তদারকি করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী। উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, প্রশাসন কর্তৃক নিযুক্ত ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

টিসিবির এ ধরনের নিয়মিত কার্যক্রম সাধারণ মানুষের জীবন যাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান উপস্থিত কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews