বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শাহ আমানত দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি আলী নেওয়াজ চৌধুরী ইরান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালীর শাহ আমানত দাখিল মাদরাসায় ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রবিধানমালা–২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে গঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলী নেওয়াজ চৌধুরী (ইরান)। কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে থাকছেন মোহাম্মদ আজগর হোছাইন এবং অভিভাবক সদস্য হিসেবে রাখা হয়েছে হারুনুর রশিদকে। মাদরাসার সুপার/ভারপ্রাপ্ত সুপার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

বোর্ডের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাদরাসার স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হলে প্রবিধানমালা–২০০৯ এর ৩৮ প্রবিধান অনুযায়ী এ কমিটি যে কোনো সময় বাতিল করা যেতে পারে। পাশাপাশি এডহক কমিটির মেয়াদকালে নিয়মিত কমিটি গঠনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া আসন্ন পরীক্ষায় গুণগত ও সংখ্যাগতভাবে সন্তোষজনক ফল নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এডহক কমিটির সভাপতি আলী নেওয়াজ চৌধুরী বলেন, ‘মাদরাসার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দায়িত্ব পালন করব। এডহক কমিটির সীমিত মেয়াদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম বা স্বার্থবিরোধী কার্যক্রমের সুযোগ থাকবে না। সবার অংশগ্রহণে শাহ আমানত দাখিল মাদরাসাকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews