বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর শীলকূপে ডাকাতি: নারীকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

শীলকূপ সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি পরিবারকে মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় টিপু বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তারা ঘরে থাকা নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, একটি ডিএসএলআর ক্যামেরা, একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

লুটপাটের সময় স্বর্ণালংকার ও গচ্ছিত টাকা দিতে বিলম্ব করায় ডাকাতরা গৃহকত্রী শিপু বড়ুয়া এবং পূর্ণিমা বড়ুয়ার ওপর শারীরিক নির্যাতন চালায়। ঘটনার সময় গৃহকর্তা টিপু বড়ুয়া ব্যক্তিগত কাজে পটিয়ায় অবস্থান করছিলেন।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews