সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা:: বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রতিষ্ঠান ঋষিধামে শনিবার ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ-এর অঙ্গসংগঠন ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাবু দেবাশীষ পালিত। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক হিসেবে বক্তব্য প্রদান করেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ।

ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাগর দেব-এর সভাপতিত্বে এবং শ্রী নন্দন সুশীল-এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কাঞ্চন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সভাপতি শ্রী চন্দন সিনহা, সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, চন্দন দাশ, চন্দ্র শেখর মল্লিক, পরিষদের বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ, ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রঞ্জিত দেব, সাবেক সভাপতি দোলন দাশ, সাবেক যুগ্ম সম্পাদক লিপটন লিপু প্রমুখ।

এসময় পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবু দেবাশীষ পালিত ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে শুভজিৎ দাশ সভাপতি, জয় দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার কমিটিতে সবুজ দাশ সভাপতি ও সৌরভ দাশ দীপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ বলেন, ‘আধ্যাত্মিক জগতের শিরোমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ ঋষিধামের কল্যাণে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ গঠন করেছিলেন। তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে ঋষি অদ্বৈতানন্দ ছাত্র পরিষদ নতুন প্রজন্মকে নিয়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews