সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বাঁশখালীতে জায়গা-জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জাকির হোসেন ওই এলাকার মোজাফফর আহমদের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় জাকির হোসেন গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- গুরা মিঞার বাড়ির মৃত মোক্তার আহমদের ছেলে নুরুল আবছার (৬৫), তার ভাই নুরুল আক্তার (৬১) এবং নুরুল আক্তারের ছেলে মো. ফয়েজ উদ্দীন (৩২)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনারদিন সকালে সেই বিরোধের জের ধরে জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়।’

নিহতের ছেলে জাবের হোসেন রায়হান অভিযোগ করে বলেন, ‘আমার বাবা দোকান থেকে বাড়ি ফেরার সময় ওরা (অভিযুক্তরা) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মা ও বোন বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। যারা সরাসরি জড়িত এবং যারা পেছন থেকে ইন্ধন দিয়েছে-সবার বিচার চাই।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews