বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাঁশখালী সমিতি চট্টগ্রাম (রেজি: চট্ট–১৮৬০/৯৪) এর ২০২৫–২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল এর যৌথ সাক্ষরে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

রবিবার বিকেলে চট্টগ্রামের কোর্টহীল কোতোয়ালী সমিতির কার্যালয় এনেক্স ভবন–১’এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, সহ-সভাপতি দৌলত আকবর চৌধুরী ও মারুফুল হক চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস ছবুর, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সাংবাদিক শিব্বির আহমেদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের চৌধুরী, সমাজসেবা সম্পাদক হাফেজ মোহাম্মদ জাবের হোসেন, সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান ও অধ্যাপক ফয়জুল্লাহ ফয়েজ।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাঁশখালীবাসীর ঐক্য, পারস্পরিক সহমর্মিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমিতিকে আরও সক্রিয় ও জনকল্যাণমুখী করার লক্ষ্যেই আমরা কাজ করব।’

অন্যদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল জানান, ‘সমিতির মাধ্যমে শিক্ষাবৃত্তি, সামাজিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর চট্টগ্রামের জামালখান দাওয়াত রেষ্টুরেন্ট কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews