রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল

বাঁশখালীতে ২০ দিনেও নিখোঁজ কিশোর নিহাদুলের সন্ধান মেলেনি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ১৬ বছরের এক কিশোর নিখোঁজ হওয়ার ২০ দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ নিহাদুল ইসলাম চৌধুরী (১৬)। তিনি ইলশা এলাকার মনছুর আলী চৌধুরীর বাড়ির বাসিন্দা জাফর আহমদ ও হুমায়রা বেগমের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার সময় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নিহাদুল। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ কিশোরের মামা মোহাম্মদ নোমান উদ্দীন বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘আমার ভাগিনা নিহাদুল ইসলাম চৌধুরী মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করে রাখা প্রয়োজন মনে করেছি।’

নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনা অনুযায়ী- চুল: কালো, গায়ের রং: শ্যামলা, উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি, পরনের পোশাক: গোলাপি রঙের পাঞ্জাবি।

নিহাদুলের বড় ভাই মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘২০ দিন পার হয়ে গেলেও নিহাদুলের কোনো খোঁজ মেলেনি। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছি। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’

এদিকে স্থানীয় এলাকাবাসী দ্রুত নিখোঁজ কিশোরের সন্ধান ও নিরাপদে পরিবারের কাছে ফেরানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

📞সার্বিক যোগাযোগ:
মোহাম্মদ নোমান উদ্দীন
মোবাইল: ০১৮৩৫৪৫৬৪১২
বাহারছড়া,বাঁশখালী, চট্টগ্রাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews