শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

এসএসসির ফল দেখতে বেরিয়ে নিখোঁজ মুগ্ধ, ‘এ’ গ্রেড পেয়েও ঘরে ফেরা হয়নি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে চট্টগ্রাম নগরীর এক কিশোর। প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নামের ওই কিশোর গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মুগ্ধ নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেড পয়েন্ট পেয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একমাত্র সন্তান মুগ্ধ নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

কোতোয়ালী থানায় করা জিডি অনুযায়ী, গত ১০ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকা থেকে মুগ্ধ নিখোঁজ হয়।

জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, মুগ্ধের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ (‘O+’))। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের শার্ট, যাতে সবুজ স্ট্রাইপ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও মুগ্ধ ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজন, পরিচিতজনসহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মুগ্ধের মামা কুমার দেবুল দে বলেন, ‘মুগ্ধ, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে বাসায় ফিরে আসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কাছে তোমার রেজাল্ট নয়, তুমি দুনিয়ার সবচেয়ে দামী ও গুরুত্বপূর্ণ। দয়া করে ফিরে আসো বাবা।’

পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে ০১৮১৬-০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

ছবি: নিখোঁজ মুগ্ধ ও তার মা দোদুল চাঁপা দে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews