সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

বাঁশখালী থেকে অপহৃত শিশু ১৬ ঘণ্টার পর উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর দুপুরে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের আলজ্জানি বাপের বাড়ী এলাকায় প্রতিবেশী রিদুয়ান (৩২) কৌশলে মনজুর আলমের পাঁচ মাস বয়সী ছেলে আদিয়াতকে কোলে নিয়ে অপহরণ করে। শিশুটির বাবা খোঁজাখুঁজির পর না পেয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগের তত্ত্বাবধানে ও ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশ অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় রোবাইদা সুলতানা আনজু (২৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আনজু পুলিশকে জানান, তিনি রিদুয়ান ও তার সহযোগী আলমগীরের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে ক্রয় করেছিলেন। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আজ সন্ধ্যায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তা ও টিমওয়ার্কের মাধ্যমে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews