মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে র‌্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগকালীন অগ্নি নির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

মহড়ার নেতৃত্ব দেন বাঁশখালী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী লিপটন ওম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুব আলম, উপজেলা সিপিপি কার্যালয়ের অপারেটর মিঠু কুমার দাশ, উপজেলা সিপিপির স্বেচ্ছাসেবক সমন্বয়কারী ও উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়া এবং ইপসার প্রকল্প কর্মকর্তা মাহিনুর আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জনগণকে প্রস্তুত ও সচেতন করতে হলে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সময়োপযোগী পরিকল্পনা ও মহড়ার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews