শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যার পানি নামলেও বাঁশখালীতে সাপের আতঙ্ক বাড়ছে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৫০ পরিবারকে ত্রাণসহায়তা দিলেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন ধৈর্য ধরুন, বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে: বাঁশখালীতে আমির খসরু শীলকূপে ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ বাঁশখালীতে ট্রলিংবোট, জাল ও মাছ জব্দ, আটক ১৩ জেলে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে খুলশী ক্লাব, ৬ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ বাঁশখালীতে গৃহহারা ও কৃষকদের পুনর্বাসনে ৮ লাখ টাকা দিল মোজাম্মেল হক মানব কল্যাণ  ফাউন্ডেশন বাঁশখালীতে কোস্ট গার্ডের বিশেষ মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক বন্যার্ত পেলেন চিকিৎসাসেবা বাঁশখালীর বন্যার্ত এক হাজার পরিবারের পাশে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি বাঁশখালীতে দ্রুত খাল খনন শেষের নির্দেশ, পুনর্বাসনের আশ্বাস ত্রাণমন্ত্রীর

বাঁশখালীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী উজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি জলদি মিয়ার বাজার হতে প্রদক্ষিণ করে জিএস প্লাজা মার্কেটের মোড়ে এসে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও ইসমাইল এর সভাপতিত্বে মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাও বদরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম। সমাবেশ ও মিছিল পরিচানা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌর আমীর অধ্যক্ষ মাও আবু তাহের, উপজেলা সহ সেক্রেটারি অধ্যক্ষ মাও মোশাররফ হোসাইন, সহ সেক্রেটারি মাওলানা এনামুল হক, সহ সেক্রেটারি মাও মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, শ্রম সম্পাদক মাও জুবায়ের, অফিস সম্পাদক মাও মুজিবুর রহমান, পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী, যুব নেতা খোরশেদ আলী চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন রাজু সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর দেখা যাচ্ছে একটি দল নির্বাচন নিয়ে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের রক্তের বিচার নিয়ে তারা কোনো কথা বলছে না। তারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। দাবিগুলো পূরণ করে নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews