রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালী উপজেলা যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পুইছড়ি ও বৈলছড়ি ইউনিয়ন

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

সংলাপ ক্রিড়া ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর সেমিফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম মিনার, জুলাই যোদ্ধা আবরার হাসান রিয়াদ, শেখ ফখরুদ্দিন রাজু, চাম্বল ইউনিয়ন জামায়াত আমীর আবদুল জলিল মানিক, অ্যাডভোকেট আনিসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রথম সেমিফাইনালে সরল ইউনিয়ন যুব একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে পুইছড়ি ইউনিয়ন যুব একাদশ। এ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ফরহাদ।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কাথরিয়া ইউনিয়ন যুব একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বৈলছড়ি ইউনিয়ন যুব একাদশ। এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাঈদুল ইসলাম। ম্যাচগুলো পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া।

টুর্নামেন্টকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। আগামী দিনে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচ নিয়ে খেলোয়াড়, সমর্থক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— মাওলানা আবদুর রহমান, মাস্টার নুরুল কবির, মুহাম্মদ আবু তৈয়ব, মো. কফিল উদ্দিন, শিবির নেতা মোস্তাক আহমদ, মোরশেদুল আলম, আনোয়ার হোসাইন, জাহেদুল ইসলাম, মুহাম্মদ সিরাজ, মুহাম্মদ ছগির সিকদার, ওসমান গণি, নবী হোসাইন, গাজী কামরান, রাশেদ আকবর প্রমুখ। ধারাভাষ্য প্রদান করেন এনামুল হক রাহাত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews