বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

মাদকের টাকা না পেয়ে বাঁশখালীতে ছেলের হাতে পিতা খুন, গ্রেফতার পুত্র

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

সংলাপ ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা করেছে পুত্র। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০)কে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্র পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পিতা দুলাল রুদ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। পরে দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়ে সে। এসময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাব-অনটন আরও বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র পিতার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে রাজি না হওয়ায় পিতা-পুত্রের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চমেকে প্রেরণ করেন। রাতেই সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “পিতাকে হত্যার ঘটনায় তপন রুদ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews