মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

বাঁশখালীতে তানভীর হজ্ব কাফেলা ও তানভীর ট্রেডিং এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় ব্যবসায়িক পরিসরে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তানভীর হজ্ব কাফেলা ও তানভীর ট্রেডিং। উপজেলার ব্যস্ততম গুনাগরির মোক্তার টাওয়ারের তৃতীয় তলায় প্রতিষ্ঠান দুটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুরে প্রতিষ্ঠান দুটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীপুর ইউপির সাবেক চেয়াররম্যান আমিনুর রহমান চৌধুরী, ছনুয়া ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, তানভীর হজ্ব কাফেলা ও তানভীর ট্রেডিং এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য সচিব রেজাউল হক চৌধুরী রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ফজলুল কাদের, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তানভীর ট্রেডিং-এ র‍্যাংগস ইলেকট্রনিক্স এর নানান ধরনের গৃহস্থালী ও আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রী সরবরাহ করা হবে এবং তানভীর হজ্ব কাফেলা হজ ও ওমরাহ যাত্রীদের আধুনিক ও নিরাপদ সেবার নিশ্চয়তা দেবে।

উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও নানা অফারের ঘোষণাও দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews