বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

আইআইইউসি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন বাঁশখালীর কাইদুল ওয়াদুদ জিহান

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনক্রমে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত এই কমিটিতে আইন বিভাগের ছাত্র ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতী সন্তান কাইদুল ওয়াদুদ জিহানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

২৭ জুলাই ২০২৫ (শনিবার) তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে রাশেদুল ইসলাম রাশেদকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বখতিয়ার আহমদ সানি।

উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রনেতা কাইদুল ওয়াদুদ জিহানকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়ায় বাঁশখালী ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews