বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভে এড. শওকত ওসমান: সংকট নিরসনে তারেক রহমানই ভরসা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

দেশের চলমান সংকট নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে নগরীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা লালদিঘি ময়দানে সমবেত হন। বিকেল ৫টায় সেখান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি কোতোয়ালি থানা হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে এডভোকেট শওকত ওসমান বলেন, “মহাবিপ্লবের মহানায়ক তারেক রহমানের জনপ্রিয়তা দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্রকারীদের আতঙ্কিত করেছে। কিন্তু দেশের জনগণ জানে, তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ফিরে এসেছে। তাই এই সংকটের মুহূর্তে তার নেতৃত্বই দেশের জন্য একমাত্র পথ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দৌলত আকবর চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন, মো. খোকন, এড. জসিম উদ্দিন, রেজাউল করিম, দেলোয়ার খান, পারভেজ, রুবেল, আবু, নুর উদ্দিন, আবদুল মালেক, মীর হামিদ, হারুন, সুমন, চৌধুরী, ইমন ও শাহেদ প্রমুখ।

-প্রেসরিলিজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews