মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির ফল দেখতে বেরিয়ে নিখোঁজ মুগ্ধ, ‘এ’ গ্রেড পেয়েও ঘরে ফেরা হয়নি Gmail-এর ৮ গোপন ফিচার, যেগুলো জানলে বদলে যাবে ইমেইল ব্যবহারের অভিজ্ঞতা এসএসসি’র ফলাফলে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের বাজিমাত, পাশের হার ৭৯.০৭% বাঁশখালীতে বন্যার্তদের পুনর্বাসনে নতুন ঘর, চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নিরাপত্তা জোরদার, পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মঞ্চ প্রস্তুত, বানভাসির অপেক্ষা– রোববার বাঁশখালীতে তারেক রহমানের ঐতিহাসিক সফর মানসম্মত পোশাকের প্রত্যয়ে বাঁশখালীর লক্ষি স্কয়ারে সিয়াম ফ্যাশনের যাত্রা জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটিতে ইয়াকুব হোসাইন সভাপতি, হান্নান সম্পাদক প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

শাহ মোহাম্মদ বদিউল আলমের “WHAT IS MAN” বইয়ের ৩য় সংস্করণের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব ‘দি মোহামেডান অবজারভার’ ইংরেজি পত্রিকার প্রথম মুসলিম সম্পাদক শাহ মোহাম্মদ বদিউল আলম শাহ (রঃ) কর্তৃক রচিত ১৯১৪ সালে প্রকাশিত বিখ্যাত বই WHAT IS MAN এর ৩য় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। শাহ মোহাম্মদ বদিউল আলমের ৯৭তম ওরশ শরীফ উপলক্ষে বাঁশখালীর কালীপুর ইজ্জতনগরের সাহেব বাড়িতে তাঁর মাজার শরীফ সংলগ্ন খানাকা শরীফে অনুষ্ঠিত অনুষ্ঠানে বইয়ের প্রকাশক শফিকুল আলম নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন সাবেক সাংসদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আবদুস ছবুর, শাহ আলম মৌলুদ, মকসুদুল আলম, মুরাদুল আলম সুমন, মনসুরুল আলম, শহিদুল আলম আদর, ফারুক আহমেদ, তরিকুল আলম, তৌহিদুল আলম, নাফিজ মিনহাজ, মোরশেদুল হক, নাজমুল হক শামীম, তাওসিফুল আলম, মাওলানা মনসুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

WHAT IS MAN বইটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৬১ সালে, দীর্ঘদিন যাবৎ ঐতিহাসিক বইটি দুষ্প্রাপ্য হওয়ায় সম্প্রতি বইটি ৩য় সংস্করণ মুদ্রিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন শাহ মোহাম্মদ বদিউল আলম ছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত স্বাধীনচেতা আলোকিত ব্যক্তিত্ব। ১৮৮৩ সালে তিনি নোয়াখালী খাস মহালে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন কিন্তু ব্রিটিশ শাসনের অবিচার ও অন্যায়ের প্রতিবাদে ১৮৯২ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন। এরপর তিনি কলকাতায় বসবাস শুরু করে সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। সেখানে তিনি “The Mohammedan Observer” পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের ইংরেজি পত্রিকার প্রথম সম্পাদক। এছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেন। তাঁর What Is Man বইটি অত্যন্ত উচ্চ স্তরের গবেষণা ধর্মী বই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews