রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব

বাঁশখালীর কাথারিয়ায় বন্যার্তদের মাঝে শ্রমিক মজলিসের নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বরইতলী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক মজলিস।

রোববার (২৬ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সদস্য মাস্টার তারিকুল ইসলাম, খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নির্বাহী সদস্য হাফেজ সাদুর রশিদ সেলিম, খেলাফত মজলিস বাঁশখালী শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন, শ্রমিক নেতা মিনহাজ এবং ইসলামী ছাত্র মজলিস বাঁশখালী শাখার সভাপতি সজিবুর রহমান আবিদ। এসময় স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে শ্রমিক মজলিসের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। –প্রেসবিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews