সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান 

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাঁশখালীর শীলকূপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। শনিবার (১৪ জুন) স্থানীয় উপজেলা জামায়াতের উদ্যোগে এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক।

শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোসাইন আহমদ কাশেমীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. ইসমাইল, বায়তুলমাল সম্পাদক মাও মহি উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল আলম, কাজী নুর মোহাম্মদ, শ্রমিক নেতা রেজাউল করিম, যুব নেতা এনামুল হক, আব্দুস সাত্তার, জাফর আহমদ, আরমান হাকীম সহ স্থানীয় দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের কালু মাঝির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

শনিবার বিকালে ওইসব ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন জামায়াত নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews