বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে মার্ডার মামলার আসামী সহ ৪জন গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মার্ডার মামলার এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীসহ ৪জন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেন থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

শুক্রবার (৯ মে) রাতে উপজেলার চাম্বল, বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামী মো. সাগর (৩২), মো. জামাল (৫০) এবং মার্ডার মামলার আসামী মো. শফিকুর রহমান সাফায়েত (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসামী মো. সাগর উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের পুত্র, মো. জামাল বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমদের পুত্র, মো. শফিকুর রহমান গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র।

এদিন রাত সাড়ে ১০ টার দিকে পৃথক আরেক অভিযানে সাধনপুর এলাকা থেকে নাশকতা মামলার আসামী সাধনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল আলম (৪১) কে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ টিম। গ্রেফতার মুজিবুল আলম সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুয়ারী পাড়া মৌলভী বাড়ির মো. মুফিজুল আলমের পুত্র।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘গত রাতে বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার তিন আসামী ও মার্ডার মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews