বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশ চট্টগ্রামের বাঁশখালী শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় বাঁশখালী যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুলের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলামের স্মরণে বিশেষ মোনাজাত ও তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এবং যমুনা গ্রুপের পরিচালকসহ পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দৈনিক আমার দেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মহিবুল্লাহ ছানুবী, আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, মানবকণ্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের সভাপতি মাস্টার জিয়াউল হক, দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, তৃতীয় মাত্রা প্রতিনিধি ছৈয়দুল আলম, দক্ষিণ জেলা গণকণ্ঠ প্রতিনিধি তোফায়েল আহমদ, দৈনিক নিরপেক্ষ বাঁশখালী প্রতিনিধি জয়নাল আবেদীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews