বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বিশিষ্টজনের সম্মানে বাঁশখালী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শনিবার উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ হাজ্বী সোলতান কমিউনিটি ক্লাবের হলরুমে সম্পন্ন হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক। প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উল্লাহ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা হেফাজত ইসলামের আমীর মাও নুরুল হক সুজীশ, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সহ-সভাপতি মাও ইয়াছিন কাশেমী, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাড. আবু নাছের, জেলা সূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান আকতার হোসাইন, সিনিয়র আইনজীবী জাকের উল্লাহ, অ্যাড. জি এম সাইফুল ইসলাম, মাও শহিদুল্লাহ।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সমাজ কর্মী, জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews