1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত দুইশো বছরের পুরোনো চাম্বল ‘সিমাই খাল’ দখল ও দূষণে অস্তিত্ব সংকটে ঈদযাত্রায় বিকল ট্রাকে স্থবির বাঁশখালী: সড়কে নেমে পরিস্থিতি স্বাভাবিক করলেন ওসি রবিউল নিষেধাজ্ঞা অমান্যে বাঁশখালী উপকূলে যৌথ অভিযান, দেড় টন মাছসহ নৌযান আটক বাঁশখালীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু শ্বশুরবাড়ির কোরবানির পশু: এক অমানবিক সামাজিক রেওয়াজ সামুদ্রিক মাছ রক্ষায় বাঁশখালীতে অভিযান, বরফ কারখানাকে লাখ টাকা জরিমানা ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের ক্ষোভ পুঁইছড়ি-নাপোড়া সীমান্তে বন বিভাগের বিশেষ টহল, বনদস্যু দমনে কঠোর বার্তা হযরত শাহ্ জাহাঁগীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

বুধবার দিনব্যাপী বাঁশখালী প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। এ সময় যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহনে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ যাচাই করে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত টাকা ফেরত দেন পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে যাত্রীদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। একই সঙ্গে পরিবহন চালক ও সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন যেন যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানির শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।’

অভিযানে উপস্থিত কয়েকজন যাত্রী জানান, ঈদ মৌসুমে অতিরিক্ত ভাড়া আদায় দীর্ঘদিনের সমস্যা। পুলিশের এমন উদ্যোগে সাধারণ যাত্রীরা উপকৃত হচ্ছেন এবং এতে পরিবহন সংশ্লিষ্টদের মধ্যেও সচেতনতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহলও পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানী অনেকাংশে কমে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট