1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত দুইশো বছরের পুরোনো চাম্বল ‘সিমাই খাল’ দখল ও দূষণে অস্তিত্ব সংকটে ঈদযাত্রায় বিকল ট্রাকে স্থবির বাঁশখালী: সড়কে নেমে পরিস্থিতি স্বাভাবিক করলেন ওসি রবিউল নিষেধাজ্ঞা অমান্যে বাঁশখালী উপকূলে যৌথ অভিযান, দেড় টন মাছসহ নৌযান আটক বাঁশখালীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু শ্বশুরবাড়ির কোরবানির পশু: এক অমানবিক সামাজিক রেওয়াজ সামুদ্রিক মাছ রক্ষায় বাঁশখালীতে অভিযান, বরফ কারখানাকে লাখ টাকা জরিমানা ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের ক্ষোভ পুঁইছড়ি-নাপোড়া সীমান্তে বন বিভাগের বিশেষ টহল, বনদস্যু দমনে কঠোর বার্তা হযরত শাহ্ জাহাঁগীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

ঈদযাত্রায় বিকল ট্রাকে স্থবির বাঁশখালী: সড়কে নেমে পরিস্থিতি স্বাভাবিক করলেন ওসি রবিউল

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে উপজেলার কালীপুর হইট্টাল তলা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে কয়েক কিলোমিটারজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ঈদে বাড়ি ফেরা যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে মাঠে নামে বাঁশখালী থানা পুলিশ। নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে সড়কে নেমে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন। মাইকিং, যানবাহন নিয়ন্ত্রণ ও চালকদের কাউন্সেলিংয়ের মাধ্যমে ধীরে ধীরে যানজট নিরসন করা হয়।

এ সময় বিকল ট্রাকটি দ্রুত সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ওসি।

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানায় পুলিশ। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

ওসি মো. রবিউল হক বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে বাঁশখালী থানা পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘ঈদকে কেন্দ্র করে সড়কে যেন জনভোগান্তি তৈরি না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। চালকদেরও অহেতুক যানজট সৃষ্টি হয়–এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে, যানজট নিরসনে পুলিশের তাৎক্ষণিক ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট