1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে যাত্রা শুরু করল ‘লিয়া’স মেকওভার’ বিউটি সেবা ও ট্রেনিং একাডেমি রাতের আঁধারে বনদস্যুদের হামলায় পুঁইছড়িতে ধ্বংস ১৫ হাজার বনজ চারা শীলকূপ ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ বাঁশখালী: জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা খানখানাবাদে গ্যাসের চুলার আগুনে পুড়ল তিন বসতঘর অবৈধভাবে বরফ পরিবহন, বাঁশখালীতে নৌযান মালিককে জরিমানা বাঁশখালী মডেল স্কুলকে অনন্য উচ্চতায় নেওয়া শহিদ উল্লাহ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিএনপি নেতা মোক্তার আহমেদের মৃত্যুতে মিশকাতুল ইসলাম পাপ্পার শোক প্রকাশ বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক

বাঁশখালীতে যাত্রা শুরু করল ‘লিয়া’স মেকওভার’ বিউটি সেবা ও ট্রেনিং একাডেমি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নারীদের সৌন্দর্যচর্চা, ফ্যাশন ও প্রশিক্ষণ সেবাকে এক ছাতার নিচে এনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘লিয়া’স মেকওভার বিউটি হেয়ার সেলুন, ট্রেনিং একাডেমি অ্যান্ড লেডিস গ্যালারি’

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা সদরের লক্ষ্মী প্লাজার ২য় তলায়, আরবান স্পাইসি রেস্টুরেন্টের সামনে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রোজিয়া সোলতানা জানায়, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও আধুনিক পরিবেশে নারীদের জন্য বিশেষায়িত বিভিন্ন বিউটি, স্কিন কেয়ার ও হেয়ার ট্রিটমেন্ট সেবা প্রদান করা হবে। পাশাপাশি থাকছে প্রশিক্ষণ একাডেমি ও নারীদের প্রয়োজনীয় পোশাক-প্রসাধনীর গ্যালারি।

প্রতিষ্ঠানটিতে কনে সাজ, পার্টি মেকওভার, এইচডি ও গ্লাস স্কিন ব্রাইডাল মেকআপ, হেয়ার কালার, রিবন্ডিং, হেয়ার বোটক্স, মাইক্রোব্লেডিং, লিপ শেডিং, বিবি গ্লো ফেসিয়াল, হাইড্রাফেসিয়াল, ওজন থেরাপিসহ আধুনিক বিভিন্ন বিউটি সেবা প্রদান করা হবে বলে জানানো হয়।

এছাড়া নেইল, আইল্যাশ ও হেয়ার এক্সটেনশন, ব্যথামুক্তভাবে নাক ও কান ফোঁড়ানো, আচিল ও তিল অপসারণ এবং স্থায়ীভাবে নাক-কানের ছিদ্র বন্ধ করার সুবিধাও থাকছে।

প্রতিষ্ঠানটির ট্রেনিং একাডেমিতে বিউটি পার্লার সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর প্রফেশনাল ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহীদের ভর্তি কার্যক্রমও চলমান রয়েছে।পাশাপাশি লেডিস গ্যালারিতে নারীদের পোশাক, কসমেটিকস, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার পণ্যের এক্সক্লুসিভ সংগ্রহ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ডে-নাইট ক্রিম, সিরাম, ফেইসওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, মেকআপ সামগ্রী এবং বিভিন্ন ধরনের রেডিমেড ব্লাউজ, পেটিকোট ও আন্ডারগার্মেন্টস।

শুভ উদ্বোধন উপলক্ষে পুরো মাসজুড়ে সকল সার্ভিসে ৩০ শতাংশ এবং পণ্য ক্রয়ে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নারীদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

শুভ উদ্বোধন করেন ‘লিয়া’স মেকওভার বিউটি হেয়ার সেলুন’ এর স্বত্বাধিকারী সাবেক পৌর কাউন্সিলর রোজিয়া সোলতানা। এসময় উপস্থিত ছিলেন লক্ষি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা ও সাবেক সভাপতি হাসান নুর, সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত ধর, বিশিষ্ট ব্যবসায়ী মো. বেলাল সিকদার, সার্ভেয়ার মোক্তার উদ্দিন, এনজিও প্রতিনিধি উষা রুদ্র, সঞ্জিতা কর্মকার, কামরুন্নাহার, সূচি আকতার, দিলোয়ারা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট