1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী ফেরার পথে দুর্ঘটনার কবলে এমপি জহিরুল ইসলাম, প্রাণহানি এড়ালেন চালক কাকরোলে ‘সবুজ সোনা’র স্বপ্ন দেখছেন বাঁশখালীর কৃষক একরাতেই ৩০ গাড়ি মাটি পাচার: বাঁশখালীতে রাতভর অভিযানে এক্সক্যাভেটর-ড্যাম্পার জব্দ বাঁশখালীতে গভীর রাতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকারসহ মালামাল লুট নিজে বেচেন, নিজেই সেবন করেন: বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলে অভিযান: বিপুল জাল ও ৩ টন মাছসহ নৌযান জব্দ বাঁশখালীতে ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে অভিযান, এক্সক্যাভেটর জব্দ বাঁশখালীর সরল: দুই যুগের বসতি, হঠাৎ গাছ নিধন—উচ্ছেদের শঙ্কায় ভূমিহীন পরিবার বাঁশখালীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইনের মৃত্যুতে এমপি জহিরুল ইসলামের শোক ওষুধ বিপণনে সংস্কার জরুরি, অপমান নয় জবাবদিহি চাই

বাঁশখালী ফেরার পথে দুর্ঘটনার কবলে এমপি জহিরুল ইসলাম, প্রাণহানি এড়ালেন চালক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী প্রান্তের চাঁদপুর ব্রিজের টার্নিং পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রোগ্রাম শেষে বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে সংসদ সদস্যের বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জিপ গাড়ির পার্শ্ব-সংঘর্ষ হয়। এ সময় সংসদ সদস্য ছাড়া গাড়িতে চালক মো. সাইদুল ইসলাম ছিলেন। দুর্ঘটনায় গাড়িটির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে যায় এবং দরজাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার। তিনি জানান, তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি রং সাইডে (বিপরীত লেন) এসে সংসদ সদস্যের গাড়িকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি সৃষ্টি হলেও চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
চালক মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা আনোয়ারা হয়ে বাঁশখালীতে প্রবেশ করার পর বিপরীতমুখী জিপ গাড়িটি রং সাইড দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে পাশ কাটাতে গিয়ে আমাদের গাড়িতে আঘাত করে। পরিস্থিতি সামাল দিতে আমি গাড়িটি রাস্তার নিচের দিকে নামিয়ে দিই। তা না হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যেতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ছিল।’
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও সংসদ সদস্য ও চালক দুজনই অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট