শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলে অভিযান: বিপুল জাল ও ৩ টন মাছসহ নৌযান জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: বঙ্গোপসাগরে চলমান ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ আহরণের সময় একটি নৌযান জব্দ করা হয়েছে। এ সময় নৌযান থেকে বিপুল পরিমাণ জাল ও মাছ উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় বাঁশখালী উপজেলার এস আলম জেটিঘাট সংলগ্ন মোহনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে এ নৌযান জব্দ করা হয়।

জব্দ হওয়া নৌযানটির নাম এফবি ‘মায়ের দোয়া-২’। নৌযানটি থেকে প্রায় এক লাখ মিটার জাল এবং তিন মেট্রিক টন সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে নৌযানটির মালিককে এক লাখ ৮১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে এক লাখ ৫১ হাজার টাকায় বিক্রি করা হয়।

অভিযান শেষে ভবিষ্যতে নিষেধাজ্ঞা চলাকালে মাছ আহরণ না করার শর্তে নৌযানটি মালিকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা মো. আবদুর রশীদ।

সংশ্লিষ্টরা জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews