রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

নিজে বেচেন, নিজেই সেবন করেন: বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মো. মুজিবুর রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় রুহুল্লাহাট এলাকা থেকে মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews