1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী ফেরার পথে দুর্ঘটনার কবলে এমপি জহিরুল ইসলাম, প্রাণহানি এড়ালেন চালক কাকরোলে ‘সবুজ সোনা’র স্বপ্ন দেখছেন বাঁশখালীর কৃষক একরাতেই ৩০ গাড়ি মাটি পাচার: বাঁশখালীতে রাতভর অভিযানে এক্সক্যাভেটর-ড্যাম্পার জব্দ বাঁশখালীতে গভীর রাতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকারসহ মালামাল লুট নিজে বেচেন, নিজেই সেবন করেন: বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলে অভিযান: বিপুল জাল ও ৩ টন মাছসহ নৌযান জব্দ বাঁশখালীতে ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে অভিযান, এক্সক্যাভেটর জব্দ বাঁশখালীর সরল: দুই যুগের বসতি, হঠাৎ গাছ নিধন—উচ্ছেদের শঙ্কায় ভূমিহীন পরিবার বাঁশখালীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইনের মৃত্যুতে এমপি জহিরুল ইসলামের শোক ওষুধ বিপণনে সংস্কার জরুরি, অপমান নয় জবাবদিহি চাই

বাঁশখালীতে ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে অভিযান, এক্সক্যাভেটর জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়ায় অবস্থিত কালাপুকুরের মাটি কেটে একই ওয়ার্ডের মনকিপাড়ায় ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিনভর পরিচালিত এ অভিযানে সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

জব্দকৃত এক্সক্যাভেটর বাঁশখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘প্রাকৃতিক জলাশয়, ঐতিহ্যবাহী পুকুর ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। আইন অমান্য করে কেউ জলাশয় ধ্বংসের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী জলাশয় সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট