1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী ফেরার পথে দুর্ঘটনায় কবলে এমপি জহিরুল ইসলাম, প্রাণহানি এড়ালেন চালক কাকরোলে ‘সবুজ সোনা’র স্বপ্ন দেখছেন বাঁশখালীর কৃষক একরাতেই ৩০ গাড়ি মাটি পাচার: বাঁশখালীতে রাতভর অভিযানে এক্সক্যাভেটর-ড্যাম্পার জব্দ বাঁশখালীতে গভীর রাতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকারসহ মালামাল লুট নিজে বেচেন, নিজেই সেবন করেন: বাঁশখালীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলে অভিযান: বিপুল জাল ও ৩ টন মাছসহ নৌযান জব্দ বাঁশখালীতে ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে অভিযান, এক্সক্যাভেটর জব্দ বাঁশখালীর সরল: দুই যুগের বসতি, হঠাৎ গাছ নিধন—উচ্ছেদের শঙ্কায় ভূমিহীন পরিবার বাঁশখালীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইনের মৃত্যুতে এমপি জহিরুল ইসলামের শোক ওষুধ বিপণনে সংস্কার জরুরি, অপমান নয় জবাবদিহি চাই

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোকে প্রশাসনের সহায়তা

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের তবলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার রাত প্রায় ৯টার দিকে শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সংঘটিত অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় শীলকূপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যে তা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তীব্রতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউপি চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। তারা বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে। দ্রুত সরকারি পুনর্বাসন সহায়তা নিশ্চিত করা গেলে এসব পরিবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।’

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এ সময় ইউপি সদস্য জন্নাতুল ফেরদৌস, মিজানুর রহমান সিকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট