1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু শ্বশুরবাড়ির কোরবানির পশু: এক অমানবিক সামাজিক রেওয়াজ সামুদ্রিক মাছ রক্ষায় বাঁশখালীতে অভিযান, বরফ কারখানাকে লাখ টাকা জরিমানা ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের ক্ষোভ পুঁইছড়ি-নাপোড়া সীমান্তে বন বিভাগের বিশেষ টহল, বনদস্যু দমনে কঠোর বার্তা হযরত শাহ্ জাহাঁগীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: একদিনেই আটক ১৩ বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক শুঁটকি ব্যবসার আড়ালে মাদক কারবার, বাঁশখালীতে পৃথক অভিযানে বৃদ্ধসহ চারজনের কারাদণ্ড শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করা জরুরি

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইকবাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোতোষ দাশ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিদায়ী পরীক্ষার্থীরা অংশ নেন। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক সত্যজিৎ বড়ুয়া। এরপর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি তুলে ধরেন।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মুহাম্মাদ ওসমান, অচিন্ত্য কুমার আচার্য, অঞ্জন চক্রবর্তী, সুমিতা দেওয়ানজী, তাহেরা বেগম, বিপ্লবী রাণী সুশীল, প্রীতি বড়ুয়া, সুলভ সিকদার, জসিম উদ্দীন, রতন দাশ ও অমিত রায় বিশ্বাস।

প্রধান অতিথি মনোতোষ দাশ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, অধ্যবসায় ও নৈতিকতা বজায় রাখলে জীবনে সফলতা অর্জন সম্ভব।

সভাপতির সমাপনী বক্তব্যে রাজীব কুমার দাশ বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে তাদের আগামীর পথচলায় আত্মবিশ্বাসী ও দৃঢ় থাকার পরামর্শ দেন।
আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট