শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা বাঁশখালীতে ৪০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২০০ কেজি পোনা মাছ বিতরণ বাঁশখালী: বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, গৃহবধূ গ্রেপ্তার

ফসলি জমিতে গাঁজার চাষ: বাঁশখালীতে ১৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫টি গাঁজা গাছসহ ফজল কাদের (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার একটি দল উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, মধ্যম ইলশা এলাকার বাসিন্দা ফজল কাদেরের বসতঘরের পূর্ব পাশে ফসলি জমিতে গাঁজা চাষ করা হচ্ছে–এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমি থেকে ১৫টি গাঁজা গাছ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ফজল কাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আনোয়ার আজিমের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫টি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা গাঁজা গাছগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews