সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫টি গাঁজা গাছসহ ফজল কাদের (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার একটি দল উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, মধ্যম ইলশা এলাকার বাসিন্দা ফজল কাদেরের বসতঘরের পূর্ব পাশে ফসলি জমিতে গাঁজা চাষ করা হচ্ছে–এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমি থেকে ১৫টি গাঁজা গাছ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ফজল কাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আনোয়ার আজিমের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫টি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা গাঁজা গাছগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।'
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত