বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা

নির্বাচনী শৃঙ্খলায় উদাহরণ অধ্যক্ষ জহিরুল: নিজেই সরালেন নিজের পোস্টার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি অনুসরণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম। তফসিল ঘোষণার পরপরই তিনি নিজে মাঠে নেমে নিজের ব্যানার-পোস্টার অপসারণের উদ্যোগ নেন এবং আইনসম্মত নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্ধারিত সমাবেশও স্থগিত ঘোষণা করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন অলি-গলি, বাজার ও প্রধান সড়কে ঘুরে ঘুরে নিজের প্রচারণামূলক পোস্টার, ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলতে দেখা যায় তাঁকে। তাঁর এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে কর্মী-সমর্থকরাও উপজেলা জুড়ে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করেছেন।

অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মানা সকল প্রার্থীর দায়িত্ব। তাই আমি নিজেই পোস্টার অপসারণে নেমেছি। আমার নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছি যাতে তফসিল ঘোষণার পর কোনোভাবেই নিয়ম লঙ্ঘন না হয়।’

নির্বাচনী বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও তফসিল-পরবর্তী নির্দেশনাকে সম্মান জানিয়ে আগামী ১৩ ডিসেম্বর, শনিবার জলদী হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বিশাল যুব-ছাত্র সমাবেশ স্থগিত করেন।

স্থানীয় সচেতন নাগরিকরা তাঁর এই সিদ্ধান্তকে ইতিবাচক ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা অঞ্চলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, প্রার্থীদের এ ধরনের উদ্যোগ ভোটারদের আস্থা বাড়াবে এবং নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতে ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews