শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

ছনুয়ায় ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন: চ্যাম্পিয়ন ছেলবন ইয়াং স্টার ক্লাব

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

সংলাপ ক্রিড়া ডেস্ক: ছনুয়া সুপার স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ছনুয়া ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছেলবন ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন এবং বাঁচা মিয়ার পাড়া সুপার স্টার ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মনের আনন্দ সবচেয়ে বড় আনন্দ। খেলা-ধুলার মাধ্যমে তরুণরা আনন্দ পায় এবং খেলাধুলা তরুণদের অসামাজিক কাজ থেকে দূরে রাখে। সমাজকে মাদকমুক্ত রাখতে হলে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। একজন বাজে মানুষকে রাগ ও চাপ দিয়ে কখনো ভালো করা যায় না, বরং ভালোবাসা দিয়ে মানুষকে ভালো করা যায়। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করলে সমাজে ভালোবাসা প্রতিষ্ঠিত হয়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সোবহান, বিএনপি নেতা আবুল কালাম, সাজ্জাদুল হোক চৌধুরী সুজন, ছাত্রদল নেতা আতিকুর রহমান, মোহাম্মদ করিম মাঝি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews