1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা মোক্তার আহমেদের মৃত্যুতে মিশকাতুল ইসলাম পাপ্পার শোক প্রকাশ বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাঁশখালীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা শেখেরখীলে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাম্পার ফলনেও ন্যায্যমূল্যহীন বাঁশখালীর উপকূলের লবণ নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার: বাঁশখালীতে দুই বোট মালিককে দেড় লাখ টাকা জরিমানা জলাবদ্ধতা নিরসনে বাঁশখালীতে জলকদর খাল খননের উদ্বোধন করলেন এমপি জহিরুল ইসলাম জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছাতে শীলকূপে বিট পুলিশিং সভা

বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর বঙ্গোপসাগর উপকূলে মৎস্য সম্পদ রক্ষায় যৌথ অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধ মাছ শিকার, নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহার এবং বিধিবহির্ভূতভাবে বরফ পরিবহনের দায়ে দুটি বড় নৌযানকে জরিমানা করা হয়। একই সঙ্গে তিনটি সাম্পান বোট থেকে জব্দ করা হয় ১৩টি নিষিদ্ধ বেহুন্দি জাল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে খাটখালী এস. আলম জেটি সংলগ্ন মোহনা থেকে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি নৌযান আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘এফবি মা বাবা’ নামের আরেকটি নৌযান থেকে প্রায় ১.৩ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো ভ্যাট-ট্যাক্সসহ ৮২ হাজার ৯২০ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় এবং নৌযানটির মালিককে ৮৩ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে আটক নৌযানের মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে বোটগুলো ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। কোস্টগার্ডের পক্ষে সহযোগিতা করেন পূর্ব জোন বিসিজি কন্টিনজেন্ট বাঁশখালীর কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুর রশীদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট