1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে যাত্রা শুরু করল ‘লিয়া’স মেকওভার’ বিউটি সেবা ও ট্রেনিং একাডেমি রাতের আঁধারে বনদস্যুদের হামলায় পুঁইছড়িতে ধ্বংস ১৫ হাজার বনজ চারা শীলকূপ ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ বাঁশখালী: জনতার হাতে আটক চার মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা খানখানাবাদে গ্যাসের চুলার আগুনে পুড়ল তিন বসতঘর অবৈধভাবে বরফ পরিবহন, বাঁশখালীতে নৌযান মালিককে জরিমানা বাঁশখালী মডেল স্কুলকে অনন্য উচ্চতায় নেওয়া শহিদ উল্লাহ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিএনপি নেতা মোক্তার আহমেদের মৃত্যুতে মিশকাতুল ইসলাম পাপ্পার শোক প্রকাশ বাঁশখালীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাঁশখালীতে অবৈধ মাছ শিকার রোধে কোস্টগার্ডের অভিযান: পাঁচ নৌযান আটক

বাঁশখালীতে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনী-প্রশাসনের সমন্বিত মহড়া ও সেন্ট্রাল মনিটরিং কার্যক্রম

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: একদিন পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাঁশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত মহড়া ও মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ৩৪ নম্বর ভোটকেন্দ্র কোকদন্ডী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের সম্মিলিত উদ্যোগে ভোটকেন্দ্র দখলের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় একটি বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত ১১২টি ভোটকেন্দ্রের সিসি ক্যামেরার সেন্ট্রাল মনিটরিং প্যানেল থেকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওতাধীন ভোটকেন্দ্রসমূহের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১২টি ভোটকেন্দ্রে মক ট্রায়াল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সেন্ট্রাল মনিটরিং প্যানেল থেকে কৃত্রিম বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করা হলে মাঠে দায়িত্বে থাকা আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া ও কার্যকর প্রস্তুতির একটি বাস্তব প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত সেন্ট্রাল কমান্ড ইউনিটের পর্যবেক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবির, পিএসসি, মেজর এম এম শাতিল মুনাব্বির, বাঁশখালীর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ।

প্রশাসন সূত্রে জানানো হয়, আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় সেন্ট্রাল কমান্ড ইউনিট সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট