1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দাঁড়িপাল্লার জনসভায় জনসমুদ্র, পরিবর্তনের বার্তা ড. অলীর কাহারঘোনা সংস্কার পরিষদের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঁশখালীতে ফার্মেসিতে চুরি, নগদ টাকা ও দামী ওষুধ লুট জলদী মাঠে আজ দাঁড়িপাল্লার জনসভা, বক্তব্য দেবেন মুফতি মূসা বিন ইজহার বাঁশখালীতে প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও নগদ অর্থ লুট আগামীকাল জলদী হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১০ আসনে ভোটগ্রহণ ও শেষ হওয়ার সময় জানা গেল বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আটক ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: বাঁশখালীতে ডিসি জাহিদুল ইসলাম পরিবারের নিরাপত্তা চেয়ে চান্দগাঁও থানায় ব্যাংক কর্মকর্তার অভিযোগ

বাঁশখালীতে ফার্মেসিতে চুরি, নগদ টাকা ও দামী ওষুধ লুট

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনছুরিয়া বাজারে একটি ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও বিপুল পরিমাণ দামী ওষুধ লুট হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

ভুক্তভোগী মো. মনির উদ্দিন সিকদার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মনছুরিয়া বাজারে ‘মেসার্স সিকদার ফার্মেসী’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং আনুমানিক এক লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে যায়।

পরদিন সকালে দোকান খুলতে এসে টিন কাটা অবস্থায় দোকানের ভেতরের মালামাল এলোমেলো দেখতে পান দোকান মালিক। পরে যাচাই করে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, সাম্প্রতিক সময়ে বাঁশখালীর বিভিন্ন বাজার এলাকায় চুরির ঘটনা বেড়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. মনির উদ্দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) বাঁশখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

বাঁশখালী থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট