1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে প্রবাসী পরিবারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও নগদ অর্থ লুট আগামীকাল জলদী হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১০ আসনে ভোটগ্রহণ ও শেষ হওয়ার সময় জানা গেল বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আটক ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: বাঁশখালীতে ডিসি জাহিদুল ইসলাম পরিবারের নিরাপত্তা চেয়ে চান্দগাঁও থানায় ব্যাংক কর্মকর্তার অভিযোগ বাঁশখালীতে সেনা অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় ঐক্যজোটের ব্যাপক গণসংযোগ বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১০ আসনে ভোটগ্রহণ ও শেষ হওয়ার সময় জানা গেল

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার ১০টি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যেসব আসনে ভোট গ্রহণ হবে সেগুলো হলো—চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৩, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ ও চট্টগ্রাম-১৬।

গণ-বিজ্ঞপ্তিতে ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট